দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আফসানা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আফসানা শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আমিন শেখের মেয়ে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে আফসানা তার মায়ের সঙ্গে লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ায় নানা মৃত রাজ্জাক শেখের বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে তার মা তাকে নানা বাড়িতে রেখে নিজ বাড়ি রঘুনাথপুরে চলে যান।
দুপুরের দিকে আফসানা স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে নানা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই